বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

টিকা নিয়ে মিথ্যাচারে নেমেছে বিএনপি: তথ্যমন্ত্রী

টিকা নিয়ে অপপ্রচার জনস্বার্থবিরোধী।আর জনস্বার্থবিরোধী প্রচার দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।বিএনপি নেতারা এই অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়ই হলো টিকা দেওয়া এবং মাস্ক পরা। সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে, বিএনপি নেতারা এটা নিয়েও সমালোচনা করছেন। জনগণ যাতে টিকা না নেয় সেজন্য তারা অপপ্রচার চালান। সরকারের টিকা কার্যক্রম দলমত নির্বিশেষে সবার জন্য। সরকার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়।

হাছান বলেন,‘দীর্ঘদিন লকডাউন দিয়ে রাখা কোনও সমাধান না বাংলাদেশের মতো দেশের জন্য।জীবিকাকে সচল করার জন্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button