দিনাজপুরে বাড়ছে আম ব্যাগিং প্রযুক্তির ব্যবহার

দিনাজপুরে বাড়ছে আম ব্যাগিং প্রযুক্তির ব্যবহার। এ পদ্ধতি ব্যবহারে চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন আম উৎপাদন হওয়ায়, চাষি ও ব্যবসায়ীরা সুফল পেতে শুরু করেছেন। স্থানীয়ভাবে এ প্রযুক্তি অনেক চাষীর মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
দিনাজপুর জেলার বিরল উপজেলায়, প্রাথমিকভাবে পনেরো শতাংশ জমিতে ৫২টি গাছ রোপন করে, ৩ হাজার ৫শটি আম ব্যাগিং করা হয়েছে। এ পোদ্ধতির ফলে, অতিরিক্ত কীটনাশকের প্রয়োজন না হওয়ায়, কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি, পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাগান মালিক মামনুর রশীদ জানান,ব্যাগিং পদ্ধতির জন্য বাড়তি কীটনাশক প্রয়োগ করতে হয়নি, ফলে উৎপাদিত আমের চাহিদাও বেশ ভালো।
এদিকে এ পদ্ধতিতে নতুন করে বাগান করতে, মামনুর রশীদের বাগান দেখতে এসে পরামর্শ গ্রহন করছেন,স্থানীয় কৃষকরা ।
ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আম চাষের প্রসার ঘটাতে, নানা উদ্যোগের কথা জানিয়েছে, স্থানীয় কৃষি কর্মকর্তারা।
হাড়ি ভাঙ্গা আম পনেরো শো থেকে ১৬০০ টাকা মন,আম্রপালি ১২০০ থেকে পনেরো শ,মল্লিকা ৭০০ থেকে ৮০০ টাকা, ফোর সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
বাংলাটিভি/ এস



