দেশবাংলাদুর্ঘটনা

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা লেগেছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সার্বিক) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

এর আগেও ২৩ জুলাই পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button