বাংলাদেশজনদুর্ভোগ

লকডাউন শিথিলের প্রথমদিনে রাজধানীতে তীব্র যানজট

১৯ দিন পর আজ বুধবার (১১ আগস্ট) থেকে বিধি-নিষেধ শিথিলের প্রথম দিনেই রাজধানীর সবকটি সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের যাতায়াত।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যানজট দেখা যায়।

সংশ্লিষ্টরা মনে করেন, লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে সব ধরনের যানবাহন বের হতে শুরু করেছে। তাই রাস্তায় জ্যাম শুরু হয়েছে।

সকাল ৭টার দিকে রাস্তায় যানবাহন কম ছিল। সকাল ৯টার পর থেকেই যানবাহন বাড়তে শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা। মেট্রোরেলের কাজ চলায় রাস্তা অনেক জায়গায় সংকীর্ণ হয়ে গেছে। মূলত এই কারণেই সৃষ্টি হচ্ছে যানজট।

লকডাউনের দিনগুলোতে রাস্তায় যানবাহনের চাপ খুবই কম ছিল। কিন্তু আজকে যানবাহনের চাপ  বেশি।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button