বাংলাদেশ

বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি; দ্রুত দাম কমার আশাবাদ খাদ্যমন্ত্রীর

আজ থেকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার ফলে দ্রুতই চালের দাম কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার।

দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আশাবাদ জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল অনুমতি দেওয়া হয়েছে এবং সেটা আজ থেকেই কার্যকর। চাল আমদানি করা হলে দাম কমবে বলেও জানান তিনি।

এসময় মিলাররা গোপন জায়গায় অবৈধভাবে চাল মজুত করছেন কি না তা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সমালোচনা করে তিনি বলেন, মহামারীর সময় এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ নেয়। এই সময়ে চালের দাম আরও কম থাকার কথা। কেন বাড়ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button