আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করলো তালেবান

আফগানিস্তানের নতুন সরকার কাঠামোয় নারীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশজুড়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে গোষ্ঠীটি।
তালেবান আতঙ্কে সাধারণ আফগান নাগরিকদের দেশ ছাড়ার হিড়িকের মধ্যে, মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি। আ
ফগান সরকার কাঠামোয় নারীদের অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগনি। দেশজুড়ে বিজয় লাভের পর আফগান সরকার কাঠামো নিয়ে কেন্দ্রীয় স্তর থেকে এটিই প্রথম কোনো ঘোষণা।
এদিকে, কাবুল দখলের পর দুইদিন পার হলেও শহরটিতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গোষ্ঠীটির যোদ্ধারা সেখানকার কারাগার খালি করে দিয়েছে এবং সরকারি অস্ত্রাগার লুট করেছে। আর এই খবরে আতঙ্কে বাড়ির মধ্যেই অবস্থান করছেন কাবুলের অধিকাংশ বাসিন্দা।
বাংলা টিভি/ এআর



