বাংলাদেশঅপরাধআইন-বিচার

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের এই দিনে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি।

ওই দিন, বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ বাদে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ ৪৫০টি স্থানে প্রায় পাঁচশ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন দু’জন এবং আহত হন দুই শতাধিক।

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পার হলেও এখনো ৪৩ মামলার বিচার ঝুলে আছে। বোমা হামলার ঘটনায় সারাদেশে মামলা হয়েছিল ১৫৯টি। তদন্ত শেষে ১৬টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। আদালতে চার্জশিট দেওয়া হয় ১৪৩ মামলার। এর মধ্যে নিম্ন আদালতে ১০০টি মামলার বিচার কাজ শেষ হয়েছে। বিচারাধীন আছে আরও ৪৩ মামলার কার্যক্রম।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সাতক্ষীরায় সিরিজ বোমা হামলার চার মামলার রায়ে সাত আসামিকে ১৩ বছর করে কারাদণ্ড, একজনকে ১০ বছর এবং আরও চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button