বাংলাদেশ

মালয়েশিয়ান দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

কর্মস্থলে দ্রুত ফেরানোর দাবীতে, ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রবাসীরা।  সকালে অ্যাম্বাসীর সামনে প্রবাসফেরত প্রায় দুই শতাধিক কর্মীরা অবস্থান নিয়ে, তাদের দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। ‍পরে পুলিশ এসে তাদেরকে আশ্বত্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

সারাবিশ্বে বাংলাদেশি শ্রমবাজারের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার অন্যতম।  দেশটিতে কৃষিকাজ, রাজমিস্ত্রী, ইলেকট্রনিক, প্লাম্বার, টি প্লান্টেশনসহ বিভিন্নকাজে নিয়োজিত বৈধভাবে প্রবাসী কর্মী রয়েছে ৫ লাখের বেশি। করোনা মহামারীতে দেশে ছুটিতে আসা প্রবাসীর সংখ্যাও নেহাতই কম নয়, তাও ২৪ হাজারের মতো।

করোনার এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশে কমবেশি ফ্লাইট চালু হলেও, মালয়েশিয়ার ক্ষেত্রে তা এখনো বন্ধই রয়েছে।  এরই প্রেক্ষিতে নানাভাবে সরকারের দৃষ্টি আর্কষণ করেও সুফল পাচ্ছে না প্রবাসীরা।  যার প্রেক্ষিতে ঢাকায় মালয়েশিয়া অ্যাম্বাসির সামনে ভাবে তাদের একাংশের অবস্থান কর্মসূচী।

দু’দেশের কুটনৈতিক আলোচনার মাধ্যমে ট্রাভেল ভিসা, রি-এন্ট্রি ভিসার অ্যাপ্রুভালের ব্যবস্থা করা হলেও, তা এখনো কাগজে-কলমেই রয়েছে বলে দাবি এসব ভুক্তভোগীদের।

প্রবাসীরা বলছেন, মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়োগকর্তারা আন্তরিক হলেও দু দেশের কুটনৈতিক তৎপরতা জোড়দার না হওয়ায় এখনো অন্ধকারে রয়েছেন তারা।

হোটেল কোয়ারেন্টাইন, টিকা প্রাপ্তিসহ সকল শর্ত মেনে সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আর্কষণ করেন ভুক্তভোগী প্রবাসীরা।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button