বাংলাদেশসরকার

আফগান শরণার্থীদের জায়গা দেয়ার সক্ষমতা বাংলাদেশের নেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে এমনিতেই নানা জটিলতার পর, নতুন করে আফগান শরণার্থীদের বাংলাদেশে জায়গা দেয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীতে, জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া আফগানিস্তানে তালেবান গোষ্ঠী যদি, তাদের দেশের জনগণের ইচ্ছা অনুসারে সরকার গঠন করে, তাহলে তাদের সমর্থন দেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সকালে ফরেন সার্ভিস একাডেমী জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

অনুষ্ঠান শেষে, সদ্য গঠিত আফগানিস্তানে তালেবান সরকার প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় আফগানিস্তানের শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিতে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের কাছে মার্কিন আহবান প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়েই এমনিতে বাংলাদেশ নানা সমস্যায় মধ্যে রয়েছে, এ অবস্থায় আবার আফগান শরণার্থী দের জায়গা দেয়া সম্ভব নয়।

বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে উল্লেখ করে, তালেবান সরকার যদি জনগণের সরকার হয় তাহলে তাদের সমর্থন দেয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে এখনো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

আগামীতে সার্কভুক্ত দেশ যদি আফগানিস্তানের স্মরণার্থীদের আশ্রয় দেয়, তাহলে বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button