আন্তর্জাতিকআইন-বিচার

ন্যাটো বাহিনী ও আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছে তাদের খুঁজছে তালেবান

আফগানিস্তানে ন্যাটো বাহিনী বা আফগান সরকারের পক্ষে যাঁরা কাজ করেছেন, তাঁদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘকে গোয়েন্দা তথ্য সরবরাহকারী আরএইচপিটিও-নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস।

নথিতে বলা হয়েছে, তালেবান তাদের নিশানা করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।

যদিও কট্টর ইসলামপন্থি তালেবান গোষ্ঠী সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আফগানদের আশ্বস্ত করার চেষ্টা করছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা প্রতিশোধ নেবে না।

তালেবান ন্যাটো বাহিনী বা সাবেক আফগান সরকারের পক্ষে যাঁরা কাজ করেছেন, তাঁদের নিশানা করছে। লিখিতভাবে বলা হয়েছে যে, যদি তারা (তালেবান যাঁদের খুঁজছে) নিজেরা ধরা না দেন, তাহলে তালেবান ওই ব্যক্তিদের পরিবর্তে তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও বিচার করবে, জিজ্ঞাসাবাদ করবে এবং শাস্তি দেবে

তালেবানের কালো তালিকাভুক্ত ব্যক্তিরা মারাত্মক বিপদের মধ্যে রয়েছেন, এবং তাঁদের গণহারে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

এদিকে, আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী কাবুলে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান।

বিদেশি শক্তিধর দেশগুলো তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ১৪ আগস্টের পর থেকে সাত হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।

কাবুল বিমানবন্দরের বাইরে পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। যাঁরা দেশ ছাড়ার চেষ্টা করছেন, তালেবান তাঁদের বাধা দিচ্ছে।

তবে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের বক্তব্যে ছিল সমঝোতার সুর। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, ‘ইসলামের আইনি কাঠামোর মধ্যে’ নারীদের অধিকার ও সম্মান দেওয়া হবে।

তালেবান প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা নারীদের বোরকা পরতে বাধ্য করবে না। এর পরিবর্তে নারীদের হিজাব বা মাথা ঢাকতে হেডস্কার্ফ পরা বাধ্যতামূলক করা হবে। তালেবান আরও বলেছে যে, তারা নিজ দেশের ভেতরে বা বাইরে কোনো শত্রু চায় না।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button