
অ্যাস্ট্রেজেনেকার চতুর্থ চালানের ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা জাপান থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।
শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী ফ্লাইটটি। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় এই চালানটি ঢাকায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৭ কর্মকর্তা বিকাল ৩টার দিকে টিকার চালানটি গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করেন।
এর আগে, গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।এরমধ্যে, চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠালো দেশটি।
বাংলাটিভি/নিহান



