যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘুর্ণিঝড় আইডা আঘাত হেনেছে

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা আঘাত হেনেছে।গতকাল মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে আঘাত হানে। সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে নিউ অরলিন্স শহরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল।কোথাও কোথাও ঝড়ের কারণে সমুদ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উচ্চতায় উঠেছে।এর কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে আছে, গাছপালা পড়ে রাস্তা-ঘাট বন্ধ হয়ে আছে লুইজিয়ানা অঙ্গরাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন,আইডা প্রাণঘাতী হতে পারে উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি।লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। ঝড়ের সময় ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
বাংলাটিভি/শহীদ



