বাংলাদেশস্বাস্থ্য

করোনা রোগীদের ৯০ শতাংশই গ্রামীণ এলাকার: স্বাস্থ্যের ডিজি

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। এসময় তিনি জানান আক্রান্তদের বেশির ভাগই টিকা নেননি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, গ্রামের বেশির ভাগ মানুষ টিকা নেননি। তাই সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি উল্লেখ করে এসময় তিনি আরো বলেন এ ছাড়া আক্রান্ত হয়ে অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন, যা বেশি মৃত্যুর আরেকটি কারণ বলেও জানান তিনি।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না। তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন।

জনস্বাস্থ্যে আমাদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ অনেক বেশি। জনবলের ঘাটতি থেকে শুরু করে অনেক কিছু। তবে সেগুলো আসতে আসতে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। করোনা মোকাবিলায় এখন উপজেলা পর্যায়ের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

করোনা ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে আমরা কেউই জানি না। তবে আমাদের স্বাস্থ্যকর্মীরা আগেও রোগীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশা প্রকাশ করেন খুরশীদ আলম।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button