বাংলাদেশস্বাস্থ্য

স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা : কাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত

বর্তমানে ১৮ বছর বেশি বয়সীদের টিকা দেওয়া হলেও এখন থেকে স্কুল স্কুলগামী শিক্ষার্থীরাও কোভিড টিকা পাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন স্কুলগামী শিশুদের যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকা দেওয়া হবে।

শনিবার ঢাকার তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষা পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী স্কুলশিক্ষার্থীদের টিকা নিয়ে কথা বলেন।

যদিও ফাইজার ও মডার্নার টিকা এখন কেনার পথে এগোয়নি বাংলাদেশ। শুধু কোভ্যাক্স থেকেই তা পাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে যে কোনো টিকা দেওয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনে তারা ফাইজার এবং মডার্নার টিকা দিয়েছে। টিকাদান কার্যক্রম শুরু হলে তাদের পদ্ধতিটা ফলো করতে হবে।”

মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সব শিক্ষার্থী, মানে চিকিৎসা শিক্ষার বাইরে যারা আছে, তাদেরকেও টিকাদান কার্যক্রমে নিয়ে আসব। ইতোমধ্যে অনেককে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা সবাইকে টিকা দিয়ে দিতে পারব।”

মেডিকেল শিক্ষার বাইরে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button