
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
এর আগে সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।



