আফগানিস্তানে সর্বশেষ মার্কিন হামলায় নিহতদের স্বজনরা মামলা করবেন

আফগানিস্তান সর্বশেষ মার্কিন হামলায় গত ২৯ আগস্ট ৭ শিশুসহ ১০ জন বেসামরিক আফগান নিহত হন। এ ঘটনায় নিহতের স্বজনার মামলা করবেন বলে জানা গেছে।
এদিকে কাবুলে সর্বশেষ হামলার পর পেন্টাগন জানিয়েছিল, সন্দেহভাজন ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) সদস্যদের গাড়ি লক্ষ্য করে যে ড্রোন হামলা চালানো হয়েছিলো সে হামলা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীও রয়েছেন।
তবে পেন্টাগনের এ দাবি উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলে পেন্টাগনের ওই হামলায় নিহতরা কেউ আইএস সদস্য ছিলেন না।
হামলায় সপরিবারে নিহত জামারি আহমাদি ছিলেন মার্কিন একটি ‘এইড’ ও ‘লবিং’ গ্রুপের ইঞ্জিনিয়ার।
শুধু তাই নয়, কয়েক হাজার আফগান শরনার্থীর মতো তিনিও আমেরিকায় আশ্রয় চেয়েছিলেন। কিন্তু তার আগেই তার ওপর ড্রোন হামলা চলে।
নিহত প্রকৌশলীর ভাই আয়মল জানিয়েছেন, তার নিরপরাধ ভাই ও তার শিশু সন্তানসহ ১০ সদস্যকে ড্রোন হামলায় হত্যা কারার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবেন তিনি। মামলায় তিনি তার নিরপরাধ স্বজনদের হত্যার বিচার এবং ক্ষতিপূরণ চাইবেন। মার্কিন হামলায় নিহতদের মধ্যে ৩ বছরের মেয়েও ছিল।
বাংলাটিভি/ সাকিব



