বাংলাদেশঅপরাধ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৫

গত ২৪ ঘন্টায় রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৪৪৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম ২৯৭ পুরিয়া হেরোইন এবং ৩ কেজি ৬০০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button