শিগগির খুলবে আফগানিস্তানে সরকারি বিশ্ববিদ্যালয়: তালেবান

আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিগগির পুনরায় খুলবে বলে জানিয়েছে তালেবান সরকার। তালেবানের গঠিত সরকারের উচ্চশিক্ষাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুল বাকি হাক্কানি গতকাল বৃহস্পতিবার বলেন, ‘প্রস্তুতি ও পরিকল্পনা সম্পন্ন হচ্ছে। শিগগিরই ইসলামি আমিরাতের সঙ্গে সম্পর্কিত বিশ্ববিদ্যালয় খোলা হবে, এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।’
স্থানীয় টোলো নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
টলো নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার পরে গত আগস্টে দেশটির সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়।
কিন্তু, সব বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়ায় দেরি করায় তালেবানের সমালোচনা করে আসছেন আফগান শিক্ষাথীরা।
বাংলাটিভি/ সাকিব



