আন্তর্জাতিকদুর্ঘটনা
ইয়েমেনে বিস্ফোরণে ১২ জন নিহত

ইয়েমেনের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।
এডেন বিমানবন্দরের এক কর্মকর্তা জানায়,বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়।বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহণ করছিল।ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়া ওই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
বাংলাটিভি/শহীদ



