আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
পূর্ণ টিকাপ্রাপ্ত বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুললো যুক্তরাষ্ট্র

করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য স্থল ও আকাশপথের সীমান্ত খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
করোনা মহামারির কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন।২০২১ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তিনিও জারি করা ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখেন।
বিশ্বের অধিকাংশ দেশের ভ্রমণকারীদের জন্য ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ ছিল। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও যুক্তরাজ্য, চীন, ভারত ছিল।দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের লাখো মানুষ ব্যক্তিগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাটিভি/শহীদ



