আন্তর্জাতিকদুর্ঘটনা
বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪৫

বুলগেরিয়ায় পর্যটক বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক। বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ সাতজনকে দগ্ধ অবস্থায় সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



