আন্তর্জাতিক
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ টিকার কার্যকারিতা কমায় : ডব্লিউএইচও

করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের চেয়ে সাম্প্রতিক ওমিক্রন ভ্যারিয়্যান্ট বা ধরন বেশি সংক্রামক এবং এটি কোভিড টিকার কার্যকারিতা হ্রাস করে—এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রোববার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।
তবে প্রাথমিক তথ্য অনুসারে, ওমিক্রন কম গুরুতর লক্ষণ বা উপসর্গ সৃষ্টি করে বলে ।
চলতি বছরের গোড়ার দিকে সর্বপ্রথম ভারতে করোনার ডেলটা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশির ভাগ সংক্রমণের জন্য ডেলটা ভ্যারিয়্যান্টকে দায়ী করা হয়।
বাংলাটিভি/ সাকিব



