আন্তর্জাতিকএশিয়া
রমনা কালীমন্দিরের নতুন সম্প্রসারিত ভবন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি

রাজধানীর রমনা কালীমন্দিরের নতুন সম্প্রসারিত ভবন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালীমন্দিরে উপস্থিত হন তিনি। এ সময় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতি কোবিন্দ।
এদিকে, কালীমন্দিরের নতুন সম্প্রসারিত ভবন উদ্বোধনের পরই রামনাথ কোবিন্দকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় শাঁখ বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তিনি মন্দিরে প্রবেশ করে কিছু সময় প্রার্থনা করেন। এরপর সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাটিভি/শহীদ



