আন্তর্জাতিকদুর্ঘটনা

মিয়ানমার জেড খনি ধসে নিহত ১, নিখোঁজ শতাধিক

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত একজন নিহত ও শতাধিক নিখোঁজ রয়েছেন। সকালে দেশটির কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকার খনিতে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটে।

উদ্ধার কর্মীরা বলেন আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থল থেকে একজনকে মৃত উদ্ধার করা হয়েছে।নিখোঁজদের দেহের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছে প্রায় ২০০ উদ্ধারকারী। উদ্ধারকারীদের অনেকেই নৌকায় করে পাশের একটি হ্রদে তল্লাশি চালাচ্ছেন।মিয়ানমার বিশ্বে এই পাথরের সবচেয়ে বড় উৎস। প্রত্যেক বছর মূল্যবান জেড পাথর খনি থেকে উত্তোলন ও খনির বর্জ্যে খুঁজতে গিয়ে দেশটির অনেক মানুষ প্রাণ হারিয়ে ফেলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button