আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জতে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।ভোরে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে। ভূমিকম্পটির গভীরতা ছিল দুইশ কিলোমিটার।ওই দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হয়।২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতের পর সুনামি আছড়ে পড়ে। এতে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button