আন্তর্জাতিকইউরোপ

রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলমান ইউক্রেন সংকট প্রসঙ্গে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম এমন গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের অভিযোগ—রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে ইউক্রেনে সংঘাতকে ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

এ ছাড়া পুতিন বলেন, ইউরোপে ন্যাটো জোটের বাহিনী নিয়ে রাশিয়ার উদ্বেগকে যুক্তরাষ্ট্র পাত্তা দিচ্ছে না।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে মস্কোয় আলোচনার পর ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে—ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র খুব একটা উদ্বিগ্ন নয়… কিন্তু, রাশিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত করাই তার (যুক্তরাষ্ট্র) প্রধান কাজ। সে অর্থে, ইউক্রেন হলো এ লক্ষ্যে পৌঁছানোর একটি হাতিয়ারমাত্র।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button