আন্তর্জাতিকঅপরাধআইন-বিচার

আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি, পরাশক্তিগুলো বসে বসে দেখছে: জেলেনস্কি

ইউক্রেনে রুশ হামলার দ্বিতীয় দিনে রাশিয়াকে তাদের বর্বর হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেইনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভের স্থানীয় সময় শুক্রবার সকালে নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ আবেদন জানান।

তিনি বলেন, এই সকালে আমরা আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি। গতকালের মতোই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে তা প্রত্যক্ষ করছে।

মস্কোর উদ্দেশ্যে তিনি বলেন, “কীভাবে শত্রুতা শেষ করা যায় তা নিয়ে এবং এই আক্রমণ বন্ধের বিষয়ে আগে হোক পরে হোক রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত আগে আলাপ শুরু করা যাবে রাশিয়ার ক্ষতি ততই কম হবে।

আক্রমণ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।তিনি জানান, ভোর ৪টা থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায়ও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে রাশিয়া জানিয়েছিল, তারা বেসামরিক এলাকাকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থল করছে না।কিন্তু এদিন সকালে কিয়েভে বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণ ঘটে, তারমধ্যে একটি আবাসিক ভবনে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণও ছিল বলে জানিয়েছে বিবিসি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button