আন্তর্জাতিকঅপরাধআইন-বিচার
কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক বহর

ইউক্রেনের কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর। কিয়েভের উত্তরাঞ্চলে ধারণ করা মার্কিন বেসরকারি কোম্পানি মাক্সারের স্যাটেলাইট ছবিতে সোমবার দীর্ঘ এই বহর ধরা পড়েছে।
এর আগে মাক্সার জানায় কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ১৭ নয় ৪০ মাইল দীর্ঘ সামরিক রুশ বহর।
মাক্সার টেকনোলোজিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বেলারুশে অতিরিক্ত পদাতিক বাহিনী এবং ভূমিতে আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন থাকতে দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে এসব সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



