আন্তর্জাতিকঅপরাধআইন-বিচারযুক্তরাষ্ট্র
রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা বাইডেনের

রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দিয়ে বাইডেন বলেন, ‘পুতিন যে যুদ্ধে জড়িয়েছেন তাতে আমরা সহায়তা করব না।
বাইডেন বলেন, ‘আমদানি বন্ধের ফলে যুক্তরাষ্ট্র সমস্যায় পড়বে। তবে আমার দেশের আইনপ্রণেতারা রাশিয়া থেকে আমদানি বন্ধের ব্যাপারে একমত।আমদানি বন্ধ করায় যুক্তরাষ্ট্রে দাম বেড়ে যেতে পারে। এই আশংকা থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নেতারা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত।
বাংলাটিভি/শহীদ



