আন্তর্জাতিকইউরোপ

পূর্বাঞ্চলে রুশ হামলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের পূর্বাঞ্চলে শক্তিশালী হামলার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার রাতে এক বার্তায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনের জন্য রুশ সেনাদের তীব্র সমালোচনা করেন তিনি। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা আমাদের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তাদের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে আক্রমণ করতে পারে। কিন্তু আমরা তাদের যেকোন ধরনের হামরার জন্য প্রস্তুত রয়েছি, আমরা প্রতিহত করব।’

এদিকে, অঞ্চলটিতে রুশ আক্রমণ প্রতিহতের জন্য ইউক্রেনের সেনারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, রুশ সেনারা কিয়েভ ছাড়ার পর অঞ্চলটি থেকে ১২শ’র বেশি বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মস্কো যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ নেমে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক।

সংশ্লিষ্ট খবর

Back to top button