আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পাকিস্তানের ২৩ তম নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান প্রায় ৭৫ বছর ধরে পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুত্ব দেয়।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থে অপরিহার্য বলে মনে করে।

এই প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা পুন্যর্বক্ত করেছে পাকিস্তান। নতুন সরকার এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো প্রচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে চায়।

এর আগে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। ইমরান খান সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব এক ভালো ছিল না পাকিস্তানের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button