আন্তর্জাতিকঅপরাধআইন-বিচার
কলম্বিয়ার কারাগারে দু’পক্ষের দাঙ্গায় কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন

লাতিন আমেরিকার কলম্বিয়ার কারাগারে দু’পক্ষের দাঙ্গায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন
আন্তর্জাতিক বার্তাসংস্থা গার্ডিয়ান জানায় এই সংঘর্ষে আরও ৩০ বন্দি গুরুতর আহত হয়েছে।জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে,দেশটির তুলুয়া শহরের কারাগারে ছড়ায় দেশটির ইতিহাসে স্মরণকালের মধ্যে অন্যতম ভয়াবহ এই দাঙ্গা। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুটি গ্যাংয়ের মধ্যে বাঁধে এই সংঘাত। এ সময়, ধারালো অস্ত্র, পিস্তল ব্যবহার করছিল বন্দিরা। কয়েকটি সেলে আগুনও ধরিয়ে দেয় তারা।কারারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ৪৯ জন। বাকিদের হাসপাতালে নেয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও ২৪ কয়েদি। প্রিয়জনের খবরের খোঁজে জেলখানার বাইরে ভিড় করেছেন পরিবারের সদস্যরা।
বাংলাটিভি/শহীদ



