আন্তর্জাতিকদুর্ঘটনা

ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু

ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজোগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়।

বার্তা সংস্থা ডয়েচেভেলে জানায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, গতরাত প্রায় ২টার দিকে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। হরমোজগান প্রদেশের বন্দর খামির শহরের কাছে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ছয় দশমিক এক মাত্রার কম্পন অনুভূত হয়। এটি ইরানের গালফের কাছাকাছি সায়েহ খোশ গ্রামে আঘাত হানে। প্রথমবারের ভূমিকম্পের পর অন্তত ১২টি ছোট-খাটো কম্পন অনুভূত হয়।বন্দর লেগেহ’র গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ বলেন, প্রথম ভূমিকম্পেই মানুষ হতাহত হয়, তবে এর পরবর্তীতে আরও দু’টি বড় ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button