আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কার ক্লাব শোতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় রোববার বিকেলে শোটিতে যখন কয়েকশ’ মানুষের উপস্থিতি, তখন এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেসের একটি পাবলিক পার্কে কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে এক বা একাধিক লোক গুলি চালানোর আগে কয়েকশ’ মানুষের সমাগম ছিল। খবর দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের।

এ ঘটনার পর চার জন পুরুষ এবং তিন জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুজন মারা গেছেন। এই সাতজনের বয়স ২৩ থেকে ৫৪ এর মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়। লোকজনকে বের হতে নিষেধ করা হয়, যদি তারা কিছু দেখে থাকেন সেজন্য।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button