আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত অর্ধশতাধিক

নাগোরনো-কারাবাখ সীমান্ত এলাকায় আবারও আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত নিহত অর্ধশতাধিক।
গতরাতে এই সংঘাত শুরু হয়। এ ঘটনার জন্য দু’পক্ষই একে অপরকে দায়ী করেছে।আর্মেনিয়ার দাবি- গোরিস, সোক এবং জেরমুক শহরে সেনা অবস্থান লক্ষ্য করে ভারি গোলাবর্ষণ শুরু করে আজারবাইজান সামরিক বাহিনী। ড্রোন এবং দূর পাল্লার কামান থেকে এসব গোলা নিক্ষেপ করা হয়। এ সময় পাল্টা জবাব দেয় আর্মেনিয়ার সামরিক বাহিনীও।আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তের দাশকেসান, কেলবাজর এবং লাচিন শহরের কাছে প্রথমে গোলা বর্ষণ করে আর্মেনিয়ার সেনারা। তারই জবাবে প্রতিরোধমূলক হামলা চালানো হয়।নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও ১৯৯৪ সালে যুদ্ধের পর থেকে সেটি জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে ছিল। ২০২০ সালের যুদ্ধে অঞ্চলটি ফের দখলে নেয় আজারি সৈন্যরা।
বাংলাটিভি/শহীদ



