আন্তর্জাতিক
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনালে বিশেষ অবদান রাখায় এ বছর রসায়নে নোবেল পেলেন ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস।আজ বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
ক্লিক কেমিস্ট্রি সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে নোবেল কমিটি। ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের এবং মর্টেন মেলডাল ডেনমার্কের নাগরিক।



