আন্তর্জাতিক

লাস ভেগাসে ছুরিকাঘাতে নিহত ২,আহত ৬

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাস স্ট্রিপ এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, পর্যটকদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কিংবা বয়স জানায়নি পুলিশ।

লাস ভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সকাল ১১ টা ৪০ মিনিটে লাস ভেগাস বুলেভার্ডে ধারাবাহিকভাবে ছুরি হামলার খবর পায়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কোরেন আরও বলেন, তিন জনের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button