আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই বাসটিতে করে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন তাদের বাড়িতে ফিরে আসছিলেন।

বুধবার (১২ অক্টোবর) রাতে সিন্ধু প্রদেশের  এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।  বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।

বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হলো দাদু। কীভাবে বাসটিতে অগ্নিকাণ্ড হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসটি থেকে লাফিয়ে পড়েছিলেন।

দুর্বল সড়ক অবকাঠামো, ফিটনেসবিহীন যানবাহন ও অতিরিক্ত গতির কারণে পাকিস্তানে প্রায়ই মারাত্বক সড়ক দুর্ঘটনা ঘটে।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button