রাশিয়ান সব খুনী এবং নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে: জেলেনস্কি

রাশিয়ান সব খুনী এবং নির্যাতনকারীদের শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তার উপর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি মস্কোর নতুন আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আবেদন জানিয়েছেন তিনি।
জেলেনস্কি পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ দ্য কাউন্সিল অফ ইউরোপ’কে এ সব কথা বলেন তিনি। তিনি বলেছেন,মহাদেশে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি বলেন, ‘রাশিয়াকে আগ্রাসী রাষ্ট্র হিসাবে রাশিয়ান খুনি ও নির্যাতনকারী প্রত্যেককে এই যুদ্ধের সমস্ত অপরাধের জন্য,সন্ত্রাসের প্রতিটি ঘটনার জন্য জবাবদিহি করতে আমাদের অবশ্যই সংলাপ চালিয়ে যেতে হবে জানান জেলেনেস্কি। এদিকে, ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
গত কয়েক দিনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।
বাংলা টিভি / বুলবুল



