আন্তর্জাতিক
ইরানের এভিন কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড-গোলাগুলি

ইরানের এভিন কারাগারে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়াও সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। ইরানের রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বিদেশি নাগরিকদের বন্দি রাখার জন্য এভিন কারাগার পরিচিত।
শনিবার অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানে অবস্থিত ওই কারাগারে আগুন জ্বলছে।
ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে তাঁর বক্তব্যের পর ধারণকৃত ভিডিওতেও দেখা গেছে, কারাগারে আগুন জ্বলছে।
পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে এক মাস ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
ইরানের সরকারবিরোধী পর্যবেক্ষক সংস্থা ফিফটিন হান্ড্রেড তাসভির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, কারাগারের বাইরে থেকে ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দেওয়া হচ্ছে।
বাংলা টিভি/ হীরা



