চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস শুরু

শুরু হয়েছে বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির-সিসিপি’র ২০তম কংগ্রেস। রোববার এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। ধারণা করা হচ্ছে এই সম্মেলনের মধ্যদিয়ে চীনের বর্তমানশি জিনপিং প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে।
তবে তার আগে জিরো কোভিড নীতি,তাইওয়ান ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হবে এবারের সম্মেলনে। শি জিনপিং সর্বোচ্চ নেতা হিসেবে থেকে গেলে পলিটব্যুরোর ২৫ জন তাকে পরামর্শ দেওয়ার জন্য ৭ জন উপদেষ্টা বাছাই করবেন। নির্বাচনী প্রক্রিয়ায় ২০৫ সদস্যের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনও থাকে।
এই কমিশন,পলিটব্যুরো ও স্ট্যান্ডিং কমিটি ১৪১ কোটি মানুষের দেশ পরিচালনা করবে আগামী পাঁচ বছর। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এই সম্মেলন চলবে।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,জনগণের উপর নির্ভর করে চীন কর্তৃপক্ষ দেশটিকে একটি শক্তিশালী প্রযুক্তি এবং শিল্প শক্তিতে পরিণত করছে সক্ষম হয়েছে।
বাংলা টিভি / বুলবুল



