আন্তর্জাতিক
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬ শতাধিক প্রাণহানি

নাইজেরিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৬০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই বন্যায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং বাস্ত্যুচুত হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ।
রোববার নাইজেরিয়ার সরকারি এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় ছয় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। টুইটারে দেশটির মানবিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রাকৃতিক এই দুর্যোগে ১৩ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
নাইজেরিয়ার মানবিক কল্যাণবিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত (১৬ অক্টোবর) বন্যায় ৬০৩ জনের বেশি মানুষ মারা গেছেন।
তিনি বলেছেন, গত সপ্তাহে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০০ জনে পৌঁছেছিল। কিন্তু কিছু রাজ্যের সরকার বন্যা মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নিতে না পারায় মৃতের সংখ্যা আরও বেড়েছে।
বাংলা টিভি/ হীরা



