আন্তর্জাতিকইউরোপ

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়েস্ক শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও দুই শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। বিবিসি।

এতে একটি টাওয়ার ব্লকে আগুন ধরে যেতে দেখা গেছে একটি ভিডিও ফুটেজে। নয়তলা ওই ভবনের বেশ কয়েকটি তলা ভেঙে পড়েছে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার শিকার মানুষদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা করার জন্য জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে ক্রেমলিন নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button