সরকার

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো চিতল মাছ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়শিতে ধরা পড়েছে বড় আকারের চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে শেয়ার করা ছবিতে এমন দৃশ্য দেখা গেছে। ছবি তিনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তোলা।

শেয়ার করা ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button