আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত ৩১

ফিলিপাইনের মাগিন্দানাও প্রদেশে ক্রান্তীয় ঝড় নালগার কারণে,  বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অনেকেই।

বার্তা সংস্থা আলজাজিরা জানায়, মুষলধারে বৃষ্টি এবং ঝড় ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের  আশেপাশের গ্রামীণ এলাকায় মারাত্মক তাণ্ডব চালায়। দেশটির আঞ্চলিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো বলেন, বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়। দুর্যোগকবলিত এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। বন্যা কবলিত শহর দাতু ওডিসন থেকে ১৬ এবং দাতু ব্লা সিনসুয়াত থেকে ১০,উপি শহর থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button