আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০০, আহত তিন শতাধিক

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, রোববার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ব্যস্ত জোড়া মোড়ের কাছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি গাড়ি বিস্ফোরিত হলে, এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ।

তিনি বলেন, হামলায় ঘটনা তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button