প্রধানমন্ত্রী

টিকেট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকেট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহিঃবিভাগের টিকেট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকেট কেটে চোখের ডাক্তার দেখান তিনি।

এর আগে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহিঃবিভাগের নার্স, রোগী ও হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন , চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।

 

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button