আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এই ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।



