সরকারপ্রধানমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২ টা ১ মিনিটে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এরপর শ্রদ্ধা জানান, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও কূটনীতিকরা।

মহামারি করোনার দু’বছর পর, অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাতে, কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও দলের নেতাদের নিয়ে, আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে, বাংলাকে জাতিসংঘের ভাষা করার দাবি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শহীদ বেদীদে শ্রদ্ধা জানাতে আসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক

পরে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সেনা ও নৌ বাহিনী প্রধানরা। মাতৃভাষা দিবসে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিশিষ্টজনেরা।

সংসদে বিরোধী দলের নেতার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান, বিরোধী দলের উপনেতা জিএম কাদের। এরপর একে একে ঢাকা দক্ষিণ সিটির মেয়র,বাংলাদেশ পুলিশ ,বিজিবি, র‍্যাব ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। রাতেই শহিদ বেদীতে ঢল নামে সাধারণ জনতার।

সংশ্লিষ্ট খবর

Back to top button