আন্তর্জাতিক

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।

সংশ্লিষ্ট খবর

Back to top button